logo

শিরোনাম

মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা

মিরকাদিমে ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান: নজিরবিহীন উদ্যোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবি প্রতিনিধ

মিরকাদিমে ঐতিহ্যবাহী পুকুর রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান: নজিরবিহীন উদ্যোগ 

জিতু রায়: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামগোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী পুকুরটি তার হারানো যৌবন ফিরে পেতে শুরু করেছে। দীর্ঘদিন অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এই জলাশয়টি রক্ষায় শুক্রবার (০৯ মে) দিনব্যাপী এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।  


উপজেলা প্রশাসন ও মিরকাদিম পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। জনগুরুত্বপূর্ণ এই কাজের জন্য মিরকাদিম পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।  


পুকুরটির তলদেশ ও আশপাশে জমে থাকা বছরের পুরনো আবর্জনা সরাতে বিপুল পরিমাণ লোকবল ও যান্ত্রিক সরঞ্জাম ব্যবহার করা হয়। অভিযানে নিয়োজিত ছিল: ১টি ভেকু, ২টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান।  

 

পরিচ্ছন্নতা কার্যক্রমে মূল শক্তি হিসেবে কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে সংগঠনটির প্রায় ১৫০ জন সদস্য এই অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া স্থানীয় এলাকাবাসীও কাঁধে কাঁধ মিলিয়ে এই মহৎ উদ্যোগে শামিল হন। অভিযান চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অসুস্থতা মোকাবিলায় প্রস্তুত ছিল মুন্সীগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। 


পুকুরটি দক্ষিণ রামগোপালপুর গ্রামের 'পুকুরপাড়া' মহল্লার ঐতিহ্যের প্রতীক। দীর্ঘদিন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় এখানকার পরিবেশ বিষিয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দা রফিক মিজি জানান, "আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলাম এমন একটি উদ্যোগের জন্য। প্রশাসন ও বিডি ক্লিনের এই চেষ্টায় পুকুরটির পরিবেশ ও সৌন্দর্য আবারও ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি।" 


পৌর প্রশাসক ও ইউএনও মো. মাসুদুর রহমান জানান, কেবল পরিষ্কার করলেই হবে না, এই ঐতিহ্যবাহী জলাশয়গুলো রক্ষায় স্থানীয় নাগরিকদের সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে এই পুকুরটির সৌন্দর্যবর্ধনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

  • নিউজ ভিউ 1170