logo

শিরোনাম

আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অব্যবস্থাপনার অভিযোগ, সমাধানের আশ্বাস চান বিদেশগামী সাধারণ মানুষ শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালানো আসামি ৩ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের

মুন্সীগঞ্জে গাজা সহ কাউন্সিলর পুত্র আটক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জুন, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জে গাজা ও গাজা সেবনের সরঞ্জামাদি নিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মন্ডলের ছেলে জাহিদ হাসান প্রান্ত সহ আরো দুই জনকে আটক করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২১ জুন) গোপন সংবাদ মোতাবেক বেলা ১:২৫ হতে ২:৪৫ পর্যন্ত মুন্সীগন্জ্ঞ সদর উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার(ভূমি) হোসাইন মোঃ আল -জুনায়েদ এবং মোঃ কামরুল হাসান মারুফ এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান পরিচালনাকালে মুন্সীগন্জ্ঞ থানাধীন দেওভোগ বাজারের দক্ষিন পার্শ্ব থেকে অভিযুক্ত আসামী জাহিদ হাসান পান্ত(২৪), মোঃ রাহাত (২২), মোঃ সুজন (২২) কে গাঁজা এবং গাঁজা সেবনের সরন্জামাদিসহ আটক করা হয়। পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আসামীদেরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন৷

 

এই তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জের পরিদর্শকমোঃসাইফুল ইসলাম ভূঁঞা।

  • নিউজ ভিউ 151866