logo

শিরোনাম

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদী মিছিল

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদী মিছিল

তৈয়বুর রহমান:

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিশাল প্রতিবাদী মিছিল করেছে জেলা যুবদল।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা যুবদলের সভাপতি সোহেল আহমেদ রানার নির্দেশনায় আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল শেখ ও সাবেক সহ-সাধারণ সম্পাদক লোকমান শেখ।

photo

 

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

 

আয়োজক নেতারা জানান, রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এ কর্মসূচি।

 

মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

এ সময় জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

।
  • নিউজ ভিউ 495