logo

শিরোনাম

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, নিহত ২ নেতা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, নিহত ২ নেতা

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন।  

বুধবার (১৮ নভেম্বর) রাতের এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতরা হলেন, কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
হামলায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন, জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত শাহিন ও সোহেল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

এদিকে, হামলার ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

  • নিউজ ভিউ 495