logo

শিরোনাম

রিকাবীবাজার গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের নতুন কমিটি অনুমোদন, সভাপতি নাহিদ সম্পাদক ফারুক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
রিকাবীবাজার গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের নতুন কমিটি অনুমোদন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী রিকাবীবাজার গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাহিদ দেওয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. গোলাম ফারুক।


রোববার (১৫ নভেম্বর) জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাল উদ্দিন এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি হাজী আ. জব্বর ও সালেহীন আহমেদ জনি, যুগ্ম সম্পাদক অনীক আহমেদ ও মো. মামুন মৃধা, কোষাধ্যক্ষ ফারুক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হক, প্রচার সম্পাদক পারভেজ দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. গিয়াসউদ্দিন, দপ্তর সম্পাদক মো. শিপন দেওয়ান এবং সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাবুদ্দিন।


এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সুজ্জাত হোসেন শিপলু, শেখ জামাল, নাজিমউদ্দিন, আরমান দেওয়ান, শফিকুর রহমান শোভন, লিটু মৃধা, মো. নজরুল ইসলাম খান ও মো. আরিফুল ইসলাম।


নতুন এই কমিটির মাধ্যমে রিকাবীবাজার গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

  • নিউজ ভিউ 1035