logo

শিরোনাম

মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা

ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ঈদের আনন্দ ও বাংলা নববর্ষের উৎসবকে ঘিরে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্ণাঢ্য “ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব”।  

 

 

বুধবার (৭ মে ২০২৬) সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার মর্ডান গ্রীন সিটি এন্ড রিসোর্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইভিপি ও প্রধান একক বীমা জনাব মোঃ ফরহাদ জলিল।

এজিএম মো.জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় ও মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টারের ডিভিপি ও ইনচার্জ  জনাব মোঃ রহমত উল্লাহ দিদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র ম্যানেজার জনাব মোহাম্মদ আখতার হোসেন, মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ডিভিপি সামছুল আরেফিন সোহেল  এভিপি আমজাদ হোসেন, রাসেল পোদ্দার সহ  কোম্পানির কর্মকর্তা, কর্মচারী, ফিল্ড কর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পাশাপাশি বৈশাখী উৎসব উপলক্ষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন।

 

 

বক্তারা বলেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সম্পর্ক আরও দৃঢ় করতেই এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, গ্রাহকসেবার মান উন্নয়ন ও বীমা সচেতনতা বৃদ্ধিতে ডেল্টা লাইফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের প্রশংসা করেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

 

 

আয়োজকরা জানান, ভবিষ্যতেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে

  • নিউজ ভিউ 738