নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, মুন্সীগঞ্জে প্রাণবন্ত ক্রীড়া আয়োজন শুরু

নিউজ ডেস্ক | news71.tv
আপডেট : ০২ মে, ২০২৬
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন, মুন্সীগঞ্জে প্রাণবন্ত ক্রীড়া আয়োজন শুরু

স্টাফ রিপোর্টার:
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে কিশোর-কিশোরীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


আজ সিলেটে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


 


এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।


সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জ জেলাতেও এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


 


শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ বিকাল ৩টায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।


এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত মানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ বশির উল্লাহ  সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।


জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


আগামী ২ মে থেকে ১০ মে পর্যন্ত চলমান এই কর্মসূচি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী, শৃঙ্খলাবদ্ধ ও সুস্থভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।