
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা ৫০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল মুন্সীগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও এলাকার মার্কাস মসজিদ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ শাহিন শেখ ওরফে ভেলকা শাহিন (৪২)। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকার আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শাহিন শেখ ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে পূর্বেও ১৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।