logo

শিরোনাম

ফেক ফেসবুক আইডি খুলে সম্মানহানিকর পোস্ট: থানায় অভিযোগের প্রস্তুতি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ফেক ফেসবুক আইডি খুলে সম্মানহানিকর পোস্ট: থানায় অভিযোগের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি:
“আবির আহমেদ জেনিথ” নামে একটি ফেক ফেসবুক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মানহানিকর ও বিভ্রান্তিকর পোস্ট করার অভিযোগ উঠেছে।


 এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


ভুক্তভোগী জানান, কিছুদিন ধরে “আবির আহমেদ জেনিথ” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর পোস্ট করা হচ্ছে।  


এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার পাশাপাশি ব্যক্তি সম্মান ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, “কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ফেক আইডি খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
 বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ”


এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার ও সম্মানহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

  • নিউজ ভিউ 1467