
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মুহাম্মদ মাসুদ রানা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়।
এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই তার প্রত্যাশা।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে গেছেন। ভবিষ্যতেও মুন্সীগঞ্জ পৌরবাসীর পাশে থেকে নাগরিক সেবা নিশ্চিত করা, আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা এবং মুন্সিগঞ্জ পৌরসভা কে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন।
মাসুদ রানা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ ও আরও শক্তিশালী হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এদিকে, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল হাই-এর রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করেন মুহাম্মদ মাসুদ রানা। তিনি দেশবাসীর কাছে সাবেক এই নেতার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
সবশেষে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।