
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাঁওদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হাওলাদার সুমন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা।
এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। গাঁওদিয়া ইউনিয়নের প্রতিটি পরিবারের প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ”
তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাঁওদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। জনগণের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত গাঁওদিয়া ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান বলেও জানান।
সোলায়মান হাওলাদার সুমন গাঁওদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।