logo

শিরোনাম

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম সাংবাদিক জাহাঙ্গীর আলম গাঁওদিয়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সোলায়মান হাওলাদার সুমন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ শহর যুবদলের সভাপতি প্রার্থী রাজিবুল ইসলাম রাজু ঈদ শুভেচ্ছা মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষারের ঈদ শুভেচ্ছা ফেক ফেসবুক আইডি খুলে সম্মানহানিকর পোস্ট: থানায় অভিযোগের প্রস্তুতি মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম সাংবাদিক জাহাঙ্গীর আলম

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম সাংবাদিক জাহাঙ্গীর আলম

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জ জেলার ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও প্রিয়জনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন Delta Life Insurance Company Ltd.-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) সাংবাদিক  জাহাঙ্গীর আলম।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, ভালোবাসা ও মানবকল্যাণের শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। পরিবার ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয়ের কোনো বিকল্প নেই। তাই আনন্দের পাশাপাশি ভবিষ্যতের জন্য পরিকল্পিত সঞ্চয় গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ”


তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনিশ্চয়তার মধ্যেও জীবন বীমা মানুষের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষার অন্যতম নির্ভরতার নাম। ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা অর্জন করে সঞ্চয় ও বীমা সেবার মাধ্যমে পরিবারগুলোর পাশে রয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “একটি ছোট সঞ্চয়ই ভবিষ্যতে বড় সহায়তা হয়ে দাঁড়াতে পারে। তাই প্রত্যেক পরিবারের উচিত নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং জীবন বীমার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা।”
তিনি মুন্সিগঞ্জ জেলার সকল গ্রাহক, সহকর্মী ও সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।

  • নিউজ ভিউ 72