
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলা ও শহরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সিগঞ্জ শহর যুবদলের সভাপতি প্রার্থী রাজিবুল ইসলাম রাজু।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের গণমানুষের নেতা ও উন্নয়নের প্রতীক সংসদ সদস্য কামরুজ্জামান রতন-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর নেতৃত্বে মুন্সিগঞ্জের উন্নয়নের ধারা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সুলতান আহমেদ-এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, তরুণ নেতৃত্ব ও জনসেবামূলক রাজনীতির মাধ্যমে মুন্সিগঞ্জ আরও সমৃদ্ধ ও আধুনিক শহরে রূপ নেবে ইনশাআল্লাহ।