logo

শিরোনাম

মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পদ্মা নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ

 সিরাজগঞ্জে হেরোইনসহ ১ জনকে আটক করেছে র‍্যাব 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংবাদদাতা

র‍্যাব মিডিয়া সেলঃ র‍্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জ সদরে ১১ গ্রাম হেরোইনসহ ১ জন আটক হয়েছে।
               
বুধবার (২ মার্চ ) দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদরে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  

এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল এবং নগদ ১০০০ টাকা জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ শাহাদত হোসেন(৩৫),   গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

  • নিউজ ভিউ 4266