logo

শিরোনাম

মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পদ্মা নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ

মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মাদকমুক্ত ও আদর্শ সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে আয়োজিত “মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১” এর জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


 আগামী ২৩ জুন (মঙ্গলবার)।

photo


মুন্সীগঞ্জ সদর ক্রিকেট ক্লাবের আয়োজনে ফাইনাল খেলাটি দুপুর ২টায় মুন্সীগঞ্জের রিকাবিবাজারস্থ গ্রীন ওয়েল ফেয়ার মাঠে অনুষ্ঠিত হবে।


ফাইনাল খেলায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল “দ্যা ইয়াং ফাইটারস” ও “ইউনিটি ব্রাদার্স”।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে ক্রীড়ামুখী করা এবং মাদক থেকে দূরে রাখতে এই ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।


 এছাড়াও মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও অতিথিরা উপস্থিত থাকবেন।


মুন্সীগঞ্জ সদর ক্রিকেট ক্লাবের পরিচালনা কমিটি ফাইনাল খেলাটি উপভোগ করতে সকল ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।

সার্বিক সহযোগিতায়:
মোঃ বসির উল্লাহ, সদস্য-সচিব, জেলা ক্রীড়া সংস্থা এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  মোঃ শফিকুল হাসান তুষার

  • নিউজ ভিউ 405