logo

শিরোনাম

পদ্মা নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
পদ্মা নদীতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ প্রকল্পে অনিয়ম, কাজ বন্ধ

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী  ইউনিয়নের ৭ নং  ওয়ার্ডের বানারী এলাকার মিয়া বাড়ি সংলগ্ন পদ্মা নদীর তীরে চলমান জিও ব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।


শনিবার (২০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ সরেজমিনে গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কাজের বিভিন্ন অনিয়ম দেখতে পান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নাজমুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড ইনচার্জ মো. নাহিদ হোসাইন, স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট প্যাকেজের শ্রমিকরা।

পরিদর্শনের সময় কয়েকটি জিও ব্যাগের ওজন পরীক্ষা করে দেখা যায়, প্রতিটি বস্তায় ১৯০ থেকে ২২৫ কেজি পর্যন্ত বালু রয়েছে। অথচ দরপত্রের শর্ত অনুযায়ী প্রতিটি জিও ব্যাগে সর্বনিম্ন ২৫০ কেজি বালু থাকার কথা। এছাড়া বস্তাগুলোতে ভেজা বালু ব্যবহার করা হয়েছে বলেও সরেজমিনে পরিলক্ষিত হয়।
কাজের মান ও নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না হওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্যাকেজের কার্যক্রম বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙনের কারণে বানারী এলাকার বহু পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ভাঙন প্রতিরোধে সরকারের গৃহীত প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত না করে যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

  • নিউজ ভিউ 459