
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২১ জুন ২০২৬) বিকাল ২টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই (নিঃ) পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল মুন্সীরহাট এলাকার মদিনা মেশিনারী এন্ড স্যানেটারী এর দরজার গোডাউনের সামনের পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানকালে ১০০ পিস ইয়াবাসহ আবু কালাম (৩০), পিতা- মৃত জমির আলী, সাং- আমঘাটা এবং সজিব মোল্লা (২৭), পিতা- লোকমান মোল্লা, সাং- চরডুমুরিয়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।