logo

শিরোনাম

রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সদর উপজেলার আসন্ন রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। এরই মধ্যে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় এসেছেন জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ইব্রাহীম আহমেদ তপু।

photo


তরুণ, উদ্যমী ও সাহসী এই যুবদল নেতা আসন্ন রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।


রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে ইব্রাহীম আহমেদ তপু ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিতি লাভ করেছেন বলে তার সমর্থকদের দাবি। তারা মনে করছেন, নতুন প্রজন্মের নেতৃত্ব ও উন্নয়নের প্রত্যাশা পূরণে তার মতো তরুণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


স্থানীয় নেতাকর্মীদের মতে, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনের আস্থাভাজন হিসেবে ইব্রাহীম আহমেদ তপু দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার প্রার্থী হওয়ার ঘোষণার পর রামপাল ইউনিয়নের তরুণ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামপাল ইউনিয়নের উন্নয়ন, সাধারণ মানুষের পাশে থাকা এবং তরুণদের প্রতিনিধিত্ব করার প্রত্যয় নিয়ে মাঠে থাকার কথা জানিয়েছেন ইব্রাহীম আহমেদ তপু। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে তরুণ এই নেতার অংশগ্রহণ কতটা প্রভাব ফেলতে পারে।

  • নিউজ ভিউ 1431