logo

শিরোনাম

মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ১৩

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: চোর চক্রের সদস্যসহ গ্রেফতার ১৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে চোর চক্র, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। অভিযানে সিঁধেল চুরি চক্রের সদস্যসহ মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

photo


বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ, মুন্সীগঞ্জের  পুলিশ সুপার  মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় এবং মুন্সীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

photo


পুলিশ জানায়, অভিযানে সিঁধেল চুরির সঙ্গে জড়িত চোর চক্রের ৪ সদস্য, মাদক সেবনের সময় সরঞ্জামসহ ১ জন, ১০ গ্রাম গাঁজাসহ মাদকসেবী ও পেশাদার চোর, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়।  


এছাড়া রাতের বেলায় থানা এলাকায় অসৎ উদ্দেশ্যে ঘোরাফেরা ও সন্দেহজনক আচরণ করায় জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।

photo


গ্রেফতারকৃতদের মধ্যে—
সিঁধেল চুরি মামলায় ৪ জন,
ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় ৪ জন,
গ্রেফতারি পরোয়ানামূলে ৩ জন,
মোবাইল কোর্টের মাধ্যমে ২ জন রয়েছেন।


পুলিশ আরও জানায়, শহর এলাকায় চুরির ঘটনা প্রতিরোধে দিনের ও রাতের বেলায় পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে আকস্মিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোর চক্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • নিউজ ভিউ 1179