logo

শিরোনাম

বজ্রযোগিনীতে পুনরায় সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী শিমু বেগম, চাইলেন দোয়া ও সমর্থন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
বজ্রযোগিনীতে পুনরায় সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী শিমু বেগম, চাইলেন দোয়া ও সমর্থন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শিমু বেগম।


 এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


নির্বাচনী প্রচারণাকালে শিমু বেগম বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতেও এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


তাঁর নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বজ্রযোগিনী ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখা।


শিমু বেগম আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের সেবা করে যেতে চান।
এ সময় তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে পুনরায় দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।

  • নিউজ ভিউ 432