
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে নাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুন্সীগঞ্জের গনকপাড়া কাজীবাড়ি এলাকার রবিন মিয়া (২২) এবং ধামদো পুরহিতপাড়া এলাকার পলাশ বেপারী (৪২)।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাহাপাড়ায় মৃত তোতা মিয়া মুন্সীর বাড়ির সামনের পুকুরপাড়ের গলির রাস্তা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
।