logo

শিরোনাম

মুন্সীগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে উদ্ধার করা হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

photo

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর সার্বিক তত্ত্বাবধানে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম মোবাইল হারানোর ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

photo

পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে পুলিশ সুপারের মাধ্যমে তাদের নিকট হস্তান্তর করা হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

photo

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও গোয়েন্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

photo

  • নিউজ ভিউ 522