
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ দেলোয়ার হোসেন @ দেলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট থেকে চরডুমুরিয়া গামী সড়কের পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন দেলু মুন্সীগঞ্জের ভিটি হোগলাকান্দী এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় দেলোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এসব অভিযান আরও কঠোর করা হবে।