logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ। ছবি: সংগৃহীত।

মুন্সীগঞ্জে ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ

 

তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

আজ মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বেরিবাঁধের দুই পাশে বিভিন্ন গাছের চারা রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

photo

 

কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাসান।

 

এ সময় ৩নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য ও সভাপতি পদপ্রার্থী সাহাদ হোসেনের নেতৃত্বে তার টিম বৃক্ষরোপণ কর্মসূচিটি বাস্তবায়ন করেন।

photo

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম অপি, রানা হাওলাদার, মামুন হোসাইন, শান্ত, জীবনসহ ছাত্রদলের আরও বেশ কয়েকজন নেতাকর্মী।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

photo

  • নিউজ ভিউ 414