logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে নয়াগাও এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে নয়াগাও এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ রাজন মোল্লা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।


বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) মধ্যরাত ৩টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নয়াগাঁও বিল্লাপাড়া সাকিনে সোহাগের মালিকানাধীন বাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে রাজন মোল্লাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


গ্রেপ্তার রাজন মোল্লা (৩৮) ভাসমান। তার পিতার নাম মৃত আবুল কাশেম মোল্লা। তিনি নয়াগাঁও বিল্লাপাড়ায় সোহাগের বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।

  • নিউজ ভিউ 279