
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন পুস্তি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
মনির হাতিমারার পুস্তি বাড়ির মৃত সামাদ পুস্তির ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মনির হোসেন পুস্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার দখল থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) সৈয়দ হাসিব আহম্মেদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
।