logo

শিরোনাম

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ দিদার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের শুভেচ্ছা জানালেন মোহাম্মদ দিদার

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোহাম্মদ দিদার।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ দিদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মোহাম্মদ দিদার আরও বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেরঘজওঘপগ প্রতিষ্ঠাবার্ষিকীর সাফল্য কামনা করে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

  • নিউজ ভিউ 333