
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মহিউদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তাঁরা দলের সাংগঠনিক কার্যক্রম, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে মোঃ মহিউদ্দিন নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
।