logo

শিরোনাম

মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন যুবদল নেতা ইব্রাহীম আহমেদ তপু মুন্সীগঞ্জে কালিদাস নদীর ওপর ৩০০ মিটার ব্রিজ নির্মাণের প্রস্তাব, এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হলো প্রস্তাবনা

মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ঘোষিত অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের সক্রিয় সদস্যদের উপস্থিতি নিয়ে দলের ভেতরে ও স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন) মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া চৌরাস্তায় জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

photo

আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


তবে কর্মসূচির সামনের সারিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় যুবদলের কয়েকজন নেতাকর্মীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, সিপাহীপাড়ার   ‘ছোট শাকিল’ নামে পরিচিত এক ব্যক্তি আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত যুবদলের কর্মসূচিতে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন যুবদল নেতা।


তাদের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অংশগ্রহণ পুরো কর্মসূচিকেই প্রশ্নবিদ্ধ করেছে।
এ বিষয়ে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি নিয়ে দলীয়ভাবে আলোচনা প্রয়োজন বলে জানান।

  • নিউজ ভিউ 2124