logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬: রিকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ

মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ মে, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করলেন এমপি কামরুজ্জামান রতন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনা বাস্তবায়নে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন-এর উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্ন কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের বেরিবাঁধ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


 কর্মসূচিটি পরিচালনা করে ছাত্রদলের নেতাকর্মীরা।

photo

রোববার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে সংসদ সদস্য কামরুজ্জামান রতন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোপণ করা গাছগুলো ঘুরে দেখেন। এসময় তিনি বেরিবাঁধ এলাকায় ঘুরতে আসা সাধারণ মানুষের বিশ্রামের কথা বিবেচনা করে সেখানে বেশ কয়েকটি বসার স্থান নির্মাণের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন।

photo


পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম তত্ত্বাবধান করেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর শফিকুল হাসান তুষার এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বশির উল্লাহ।  

তারা জানান, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


পরিদর্শন শেষে লঞ্চঘাট এলাকায় এক প্রতিবন্ধী ভিক্ষুকের মাঝে একটি আধুনিক মানের হুইলচেয়ার বিতরণ করা হয়।


 এসময় দেশ ও জাতির কল্যাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি কামরুজ্জামান রতন 


এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ, সাবেক কাউন্সিলর লিটন মিয়া, যুবদল নেতা শাহিন মিয়াসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • নিউজ ভিউ 810