logo

শিরোনাম

মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬: রিকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ মুন্সীগঞ্জে যুবদলের অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন জাতীয় নাগরিক পার্টির মুন্সিগঞ্জ জেলা আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা আহবায়ক মাজেদুল ইসলাম সদস্য সচিব এডভোকেট মারুফ হাসান মন্টি সিনিয়র যুব আহবায়ক গাজী আব্দুল আলিম মুন্সীগঞ্জ সদর প্রিমিয়ার লিগ-সিজন ১ এর ফাইনাল মঙ্গলবার, মুখোমুখি দ্যা ইয়াং ফাইটারস ও ইউনিটি ব্রাদার্স ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক, অবৈধ দখল উচ্ছেদ ও জলপ্রবাহ নিশ্চিতের নির্দেশ

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬: রিকের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ জুন, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবি

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ৬০০ গাছের চারা বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

রাহিদ হোসেনঃ

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ-এর তত্ত্বাবধানে পরিচালিত SMART প্রকল্পের আওতায় রিকের উদ্যোগে মোট ৬০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

photo

প্রকল্পের আওতায় গঠিত তিনটি পরিবেশ ক্লাবের মাধ্যমে এক সপ্তাহব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে আজ ওয়াঙ্গারি মাথাই পরিবেশ ক্লাবের তত্ত্বাবধানে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

photo

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের কনসার্ন অফিসার জনাব নুরুল আবেদীন চৌধুরী, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রতিনিধিবৃন্দ, ওয়াঙ্গারি মাথাই পরিবেশ ক্লাবের সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও ক্লাব সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

photo

এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণের জন্য বিশেষভাবে কয়েক প্রজাতির চারা প্রদান করা হয়।

এ সময় নুরুল আবেদীন চৌধুরী বলেন, সবুজায়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা এবং জলবায়ু সংকট মোকাবেলায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবসম্মত।

photo

তিনি পরিবেশ সুরক্ষায় সকলকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম শিক্ষার্থী ও দুগ্ধ খামারিদের হাতে গাছের চারা তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের সূচনা করেন। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই সবুজায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • নিউজ ভিউ 648