logo

শিরোনাম

ঢাবি সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ঢাবি সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটের সদস্য হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন-কে মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, সংসদ সদস্যদের মধ্য থেকে মোট পাঁচজনকে ঢাবি সিনেটে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যান্য মনোনীত সদস্যরা হলেন— ঢাকা-২ আসনের সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ. কে. এম. ফজলুল হক মিলন এবং সিরাজগঞ্জ-৫ আসনের মোঃ আব্দুল ইসলাম খান।


বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট ধারা অনুসারে সংসদ সদস্যদের মধ্য থেকে এসব প্রতিনিধি মনোনীত করা হয়।  


এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বাজেট অনুমোদন, নীতিমালা প্রণয়ন, এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সিনেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিজ্ঞ জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ প্রক্রিয়া আরও কার্যকর ও গতিশীল হবে।

  • নিউজ ভিউ 405