
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিযুক্ত হয়েছেন মো. সাখাওয়াৎ হোসেন। তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত।
গতকার মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সাখাওয়াৎ হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ধর্ম মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নারায়নগঞ্জ সিটি করপোরেশন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক, যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। চাকুরীর পাশাপাশি এই কর্মকর্তা প্রবন্ধ, কাব্যগ্রন্থ, উপন্যাস, ছড়া ও কবিতার অর্ধশত বই প্রকাশ করেছেন।
সাখাওয়াৎ হোসেন এক কন্যা ও পূত্র সন্তানের জনক। কন্যা সানেমুন ফাতেমা ক্যামেলিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।