
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন পঞ্চসার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের পঞ্চসারে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের নিজ বাসভবনে এই সভার আয়োজন করা হয়।
পঞ্চসার ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আনসারউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় পঞ্চসার ইউনিয়ন বিএনপি'র বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন। সভায় তারা তাদের মতামত তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় বক্তারা সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন এবং তাকে পুনরায় নির্বাচিত করার প্রত্যাশা জানান।
সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পঞ্চসার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেব। মাদক নির্মূলসহ ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ এলাকায় পরিণত করবো। ”
স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা আসন্ন নির্বাচনে প্রার্থীদের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।