
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার জিয়সতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শাকিল (২৫), পিতা মোঃ নওশেদ বেপারী, পশ্চিম সরদারপাড়া, মুন্সীগঞ্জ এবং মোঃ রাসেল (২৮), পিতা মোঃ জাকির মৃধা, শ্রীপুর, থানা হিজলা, জেলা বরিশাল। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের নতুনগাঁও এলাকায় মোঃ সিরাজ ওরফে সিরার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পঞ্চসার জিয়সতলা এলাকায় জনৈক মোঃ খোরশেদ শেখের বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।
এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে