logo

শিরোনাম

বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি।

প্রতিবেদন: মো. সালমান হাসান হৃদয়, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিভাবক ফোরাম।

photo

শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। দুই উপজেলার ৫টি ইউনিয়নের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। শিক্ষার্থীদের জন্য মোট ৮৪টি পুরস্কার নির্ধারণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র অভিভাবক ফোরামের সাবেক সভাপতি মোঃ অলি উল্লাহ মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউটফিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ রাসেল। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ হোসেন তুহিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র অভিভাবক ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এ টি ও মোঃ মোজাম্মেল হক, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজান শেখ, সমাজসেবক মোঃ হালিম তালুকদারসহ আরও অনেকে।

উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র অভিভাবক ফোরামের সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন ও মোঃ আব্দুস সালাম শেখ। দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে বলে আয়োজকরা জানান। একইসাথে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে বিদ্যালয়ে তাদের নতুন পথচলার শুভ সূচনা করা হয়।

  • নিউজ ভিউ 873