logo

শিরোনাম

মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন নাছির উদ্দিন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন নাছির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আসন্ন মুন্সিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন।


নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করে আসছেন। কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা, এলাকার রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থা আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে কোনো বৈষম্য না করে ২ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করাই হবে আমার মূল লক্ষ্য। ”


এ সময় তিনি দল-মত নির্বিশেষে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতিও এগিয়ে নিচ্ছেন বলে জানান নাছির উদ্দিন।


আগামী মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নাছির উদ্দিনের এই প্রার্থিতা ২ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এখন ভোটারদের প্রত্যাশা—কে হবেন তাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি এবং কে বাস্তবায়ন করতে পারবেন এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি।

  • নিউজ ভিউ 162