
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি বিশেষ দল শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কমর উদ্দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই মধ্যকান্দি এলাকার বাসিন্দা।
তার বাবার নাম সাইফুল বেপারী।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্য ও স্থানীয় সাধারণ মানুষের সহায়তায় মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মালামাল:
১টি দেশীয় একনলা বন্দুক
১টি শর্টগানের কার্তুজের খোসা
১টি অ্যাঙ্গেল কাটিং মেশিন
১টি ড্রিল মেশিন
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।