
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহা. রিফাত হোসাইন, যিনি এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রামপাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে আইন (এলএলবি) বিষয়ে সম্প্রতি এলএলবি সম্পন্ন করেছেন। তাঁর বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে।
অন্যদিকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম জাহিদ। তিনি পূর্বে জেলা শাখার বায়তুলমাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি
বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স সম্পন্ন করেছেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এলএলএম এ রানিং আছেন। তাঁর বাড়ি মহাকালী ইউনিয়নে।
নবগঠিত এ কমিটির সভাপতি ও সেক্রেটারি উভয়েই আইন বিষয়ের শিক্ষার্থী। তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।