logo

শিরোনাম

মুন্সীগঞ্জ জেলা পুলিশে অবসরজনিত বিদায় সংবর্ধনা, সম্মানিত হলেন পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জ জেলা পুলিশে অবসরজনিত বিদায় সংবর্ধনা, সম্মানিত হলেন পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলা পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরজনিত ছুটিতে (পিআরএল) গমনকারী পুলিশ পরিদর্শক (নিঃ) ডিআই-১ জনাব মো. আবু বকর সিদ্দিককে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।

photo

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, আবু বকর সিদ্দিক একজন দক্ষ, মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, ব্যক্তিগত ও পারিবারিক জীবনের উত্তরোত্তর সাফল্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

photo

বিদায় সংবর্ধনায় আবু বকর সিদ্দিকের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর অবদানের প্রতি সম্মান জানানো হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেনসহ মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএসবিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 387