logo

শিরোনাম

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা থেকে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার গ্রেফতার ১

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা থেকে ১ হাজার ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং থানার এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মুন খান (৩০)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার মৃত দিপু খানের ছেলে।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

  • নিউজ ভিউ 252