logo

শিরোনাম

বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
বেতকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেনের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খিলপাড়া গ্রামবাসী উদ্যোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন শেখের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তার নিজ বাড়ীতে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এর আগে আগত অতিথি ও স্থানীয়দের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় বক্তারা বলেন বেতকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন।

এ সময় চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন উপস্থিত সবার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে বেতকা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে এলাকাবাসী ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • নিউজ ভিউ 315