logo

শিরোনাম

আখ চাষিদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের পরামর্শ মিলছে না, সার বীজ প্রণোদনা থেকেও বঞ্চিত প্রান্তিক কৃষক হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার; এরপরও মানববন্ধন, এলাকাজুড়ে আলোচনা জাতীয় বেসবল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এ মুন্সীগঞ্জ জেলা দলের সাফল্য, অর্জন করলো ৪র্থ স্থান মুন্সিগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অব্যবস্থাপনার অভিযোগ, সমাধানের আশ্বাস চান বিদেশগামী সাধারণ মানুষ শ্রীনগরে হ্যান্ডকাফসহ পালানো আসামি ৩ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক নির্মূলে সম্মিলিত প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত রুহুল আমিন সবুজ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ মার্চ, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত রুহুল আমিন সবুজ

নিজস্ব  প্রতিনিধি :  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন সবুজ।


সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে মোট ৬১টি ভোটের মধ্যে তিনি ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির গাজী  ২৩ ভোট এবং অপর প্রার্থী এম এ বাতেন  ১১ ভোট।

 

এছাড়া সমিতির অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম সুমিত, সাংগঠনিক সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে খোমেনি আহমেদ ।


নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন।

  • নিউজ ভিউ 2205