
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
সোমবার (২১ মার্চ) সকালে জেলা সদরের বিনোদপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এসময় ব্যাবসায়ীরা অগ্নিকাণ্ডে তাদের ক্ষয়ক্ষতি ও নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় এই জনপ্রতিনিধির কাছে।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাংসদ মৃণাল কান্তি দাস বলেন, অগ্নিকাণ্ড টি একটি মর্মান্তিক দুর্ঘটনা, এজন্য আমি মর্মাহত, জেলা সদরের বিভিন্ন জায়গায় কিছুদিন পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি সংশ্লিষ্ট সকলকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাই।
এছাড়াও তিনি আরো বলেন অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি তাদের পাশে থাকব এবং তাদের সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্টা করব।
এসময় তার সাথে স্থানীয় নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।