logo

শিরোনাম

মুন্সীগঞ্জে কলেজছাত্র ইফাত নিখোঁজ, পরিবারের আহাজারি—সন্ধান পেতে সহযোগিতা কামনা মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মোঃ আল আমিন টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ পদে সুমন লাল মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৪ প্রার্থী,

মুন্সীগঞ্জে কলেজছাত্র ইফাত নিখোঁজ, পরিবারের আহাজারি—সন্ধান পেতে সহযোগিতা কামনা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে কলেজছাত্র রিফাত নিখোঁজ, পরিবারের আহাজারি—সন্ধান পেতে সহযোগিতা কামনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইফাত খান (১৭) নিখোঁজ হয়েছে।  


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।


নিখোঁজ ইফাত খান মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার মিলকিপাড়া বড় পুকুর এলাকার বাসিন্দা জামাল খান ও ইভা আক্তারের একমাত্র ছেলে।


পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর রিফাত আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার নিখোঁজের ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে।


পরিবারের আকুল আবেদন, কোনো হৃদয়বান ব্যক্তি ইফাতের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: আরিচ আলম (মামা)
মোবাইল: ০১৯২৯৯৬৯৯২৬
একটি পরিবারের একমাত্র সন্তান ইফাতের নিরাপদে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তার বাবা-মা ও স্বজনরা। তাই মানবিক দিক বিবেচনা করে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। আপনাদের একটি শেয়ার কিংবা সামান্য তথ্য হয়তো রিফাতকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সবার সহযোগিতা ও দোয়া কামনা করছে রিফাতের পরিবার।

  • নিউজ ভিউ 1728