logo

শিরোনাম

মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মোঃ আল আমিন টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ পদে সুমন লাল মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শফিকুল হাসান তুষার মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৪ প্রার্থী, রামপাল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, প্রধান শিক্ষককে শোকজ

টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে কে-৯ ডগের সহায়তায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩৯ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় অটোরিকশার চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ঠেংখালী থেকে টেকনাফগামী একটি অটোরিকশায় কে-৯ ডগ ‘বার্লিন’-এর সহায়তায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার সিটের মধ্যে লুকানো মাদকের উপস্থিতি শনাক্ত হয়। পরে তল্লাশি করে ৩৯ লিটার বাংলা চোলাই মদ, অটোরিকশাটি ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের পরিচয় যথাক্রমে আরাফাত হোসেন (১৯) ও রিদুয়ানুল করিম (১৯) বলে বিজিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাঁদের উভয়ের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার তেলখোলা এলাকায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

  • নিউজ ভিউ 459