logo

শিরোনাম

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও শটগানের কার্তুজসহ সাদ্দাম গ্রেপ্তার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও শটগানের কার্তুজসহ সাদ্দাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাগেশ্বর এলাকায় ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি গ্রামের মন্নাফ মাঝি ও আমেনা বেগমের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

 এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।

 এ সময় তার সঙ্গে এএসআই দীপক কুমার সরকারসহ পুলিশের অন্যান্য সদস্যরা ছিলেন।
অভিযানে সাদ্দাম মাঝির দখল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জেলা পুলিশ জানিয়েছে। একই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • নিউজ ভিউ 954