logo

শিরোনাম

ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কণ্ঠকুঁড়ির গৌরব জবা কর্মকার।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
ছবি প্রতিনিধ

ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কণ্ঠকুঁড়ির গৌরব জবা কর্মকার।

রাহিদ হোসেনঃ

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় এবার ঢাকা বিভাগীয় পর্যায়েও অনন্য সাফল্য অর্জন করেছে কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমি।


ঢাকা বিভাগের সব জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির প্রথম ব্যাচের প্রশিক্ষণার্থী জবা কর্মকার।  


জবার এই অসাধারণ সাফল্য, নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ে আমরা গর্বিত ও আনন্দিত। তার এই অর্জন কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমির জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।  


জবার আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক। তার প্রতিভা, নিষ্ঠা ও সৃজনশীলতা নতুন নতুন অর্জনের পথ দেখাক। জবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভকামনা।  


কণ্ঠকুঁড়ি আবৃত্তি একাডেমি
যেখানে প্রতিটি কণ্ঠ খুঁজে পায় নিজের মঞ্চ

  • নিউজ ভিউ 648