logo

শিরোনাম

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৬ | সময়ঃ ১২:০০
photo
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের দোয়া

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার (৭ অক্টোবর) মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীরা শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

।
  • নিউজ ভিউ 486