
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের কাজের জন্য আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, MU-2 উপকেন্দ্রের 4D ফিডারের আওতায় ট্রান্সফরমার স্থাপন কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কাজের প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—নতুননগাঁও (আংশিক), মানিকপুর (আংশিক), হাসপাতাল, সুপার মার্কেট (আংশিক), পুলিশ ফাঁড়ি, প্রেসক্লাব, খালইস্ট (আংশিক), মুন্সিগঞ্জ বাজার (আংশিক), কাচারি (আংশিক), মাঠপাড়া, পাসপোর্ট অফিস, হরগঙ্গা কলেজ, ডিসি অফিস, এসপি অফিস, সিভিল সার্জন অফিস, সার্কিট হাউজ, জেলা পরিষদ ভবন, মুন্সিগঞ্জ স্টেডিয়াম, জেলা আদালত ভবন, মুন্সিগঞ্জ পৌরসভা ভবন, শিল্পকলা একাডেমি ও পুরাতন হাসপাতাল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারিগরি প্রয়োজনে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। তাই বিদ্যুৎ লাইনের কাছাকাছি অবস্থানকারী সবাইকে নিরাপদ দূরত্বে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।